উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল

রবিবার দুপুরে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। গত শুক্রবার রাতে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় তৃনমূল সমর্থিত একটি ক্লাবে ভাঙ্গচুর করা সহ রাজ্য তৃণমুল কংগ্রেসের সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদ প্রার্থী অসীম ঘোষের বাড়িতে আক্রমনের অভিযোগ উঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ইতি মধ্যেই এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ৭ জন বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আজ তাদের আদাতলে তোলা হয়। বিজেপির এই সন্ত্রাসের বিরুদ্ধে এদিন শহর ও ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে কালিয়াগঞ্জের নাট্যমন্দির প্রাঙ্গন থেকে কয়েক হাজার তৃনমূল সমর্থকেরা এই ধিক্কার মিছিলে সামিল হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমুল কংগ্রেসের সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদ প্রার্থী অসীম ঘোষ, ব্লক সভাপতি তথা জেলা পরিষদ প্রার্থী  দধীমোহন দেবসর্মা, শহর সভাপতি জয়ন্ত সাহা, পুরসভার পুরপ্রধান কার্তিক পাল সহ আরো অনেকে। এদিনের ধিক্কার মিছিল সারা শহর পরিক্রমা করে নাট্যমন্দির প্রাঙ্গনে শেষ করে একটি ধিক্কার সভার আয়োজন করা হয় বলে জানা যায়। 

        তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা জানান, বিজেপি মনোনয় পত্র জমা দেওয়ার সময়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিডিও অফিস এবং তরঙ্গপুরে একটি তৃনমূল সমর্থিত ক্লবে ভাঙ্গচুর করে ও তাদের কর্মীদের মারধোর করে। এর পাশাপাশি রাজ্য তৃণমুল কংগ্রেসের সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদ প্রার্থী অসীম ঘোষের বাড়িতে আক্রমণ করে। বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পথে চলার জন্য এদিন তৃনমূলের পক্ষ থেকে এই ধিক্কার মিছিল করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/LA1_zRo9B8Q